কুষ্টিয়ায় টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন

স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে নিয়োগ কার্যক্রম পরিচালনার আশ্বাস পুলিশ সুপারের

কুষ্টিয়ায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অক্টোবর-২০২৬-এর মাঠপর্যায়ের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টা থেকে কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের বিভিন্ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিনের পরীক্ষায় ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প ইভেন্টে অংশ নেন প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা।

কুষ্টিয়া জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে নিয়োগ কমিটি এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সুষ্ঠু পরিবেশে দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন করেন।

নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন এবং খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ খায়রুল আনাম, বিপিএম-সেবা।

এ ছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, নারায়ণগঞ্জের পুলিশ সুপার (সুপারনিউমারারি) শারমিন আক্তার এবং পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (এমটি অ্যান্ড ওয়ার্কশপ) ইমরান রহমান।

পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের উদ্দেশে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম বলেন, টিআরসি পদে নিয়োগ কার্যক্রম অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করা হবে। যারা নিয়োগ পাবেন, তারা নিজ নিজ যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগপ্রাপ্ত হবেন। এ জন্য প্রার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের কোনো প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়তে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ সময় নিয়োগ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম, মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, কুষ্টিয়া সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোছাঃ রেশমা খাতুন এবং দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ সাজ্জাদ বিন আজাদ সিজানসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালনকারী বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কুষ্টিয়ায় টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন

23 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com