ভালুকায় মোটরসাইকেল চোর চক্রের এক সদস্য আটক
Spread the love

ভালুকায় মোটরসাইকেল চোর চক্রের এক সদস্য আটক

 

ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেল চোর চক্রের এক সদস্য রানা (২৪) কে আটক করেছে পুলিশ। আটককৃত রানা বি-বাড়িয়া জেলার সরাইল থানার রানীদিয়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।শনিবার (০৭-১০-২০২৩)ইং তারিখ রাতে কিশোরগঞ্জের কটিয়াদি থানার বেতালরোড খাদ্য গোডাউনের সামনে থেকে তাকে আটক করা হয়।
এসময় চুরি হওয়া মোটরসাইকেলসহ রানাকে আটক করলেও শহীদ নামে আরেক সদস্যসহ জরিতরা পালিয়ে যায়।ভালুকা মডেল থানার এসআই আবুল কালাম আজাদ জানায়, বাদী ভালুকা উপজেলার ধীতপুর দারুলহাম জামে মসজিদের সামনে মোটরসাইকেলটি রেখে নামাজে গেলে অজ্ঞাত নামা চোরেরা মোটরসাইকেলটি চুরি করে। পরে অজ্ঞাত চোরেরা কিশোরগঞ্জের কটিয়াদি থানার বেতালরোড খাদ্য গোডাউনের সামনে রানা ও শহীদের কাছে বিক্রয়কালে তথ্য প্রযুক্তির ব্যবহার করে মোটরসাইকেলসহ রানাকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জরিতরা পালিয়ে যায়।ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানায়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পলাতক আসামীদের সনাক্ত করে মূল রহস্য উদঘাটনের লক্ষে আসামীকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসা বাদের জন্য আটককৃতকে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031