বটিয়াঘাটায় খুলনা-চালনা মহাসড়কের পাশের বজ্রপাত রোধক তালগাছ কেঁটে ফেলছে ।
Spread the love

বটিয়াঘাটায় খুলনা-চালনা মহাসড়কের পাশের বজ্রপাত রোধক তালগাছ কেঁটে ফেলছে ।

নিত্যানন্দ মহালদার বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধিঃ

বটিয়াঘাটায় খুলনা-চালনা মহাসড়কের পাশে বালু ভরাট ও ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তুলে বজ্রপাত রোধক তালগাছ মেরে ফেলছে দুর্বৃত্ত চক্ররা । সরেজমিনে দেখা গেছে, উপজেলার খুলনা-চালনা মহাসড়কের চক্রাখালী বাজার থেকে দারোগা ভিটা এর মাঝামাঝি স্থানে পাকা রাস্তার পাশে বজ্রপাত রোধক তালগাছ মেরে অবৈধ ভাবে বালু ভরাট করে, একেরপর এক তালগাছ নিধনে যজ্ঞে মেতে উঠেছে এক শ্রেণীর দুষ্কৃতকারিরা । আজ শুক্রবার বেলা সাড়ে এগারোটায় চক্রাখালী বাজার থেকে দারোগা ভিটা সংলগ্ন পাকা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বজ্রপাত রোধক তালগাছ নষ্ট করে অবৈধ বালু ভরাট করছে ।

দুর্বৃত্তরা এ কাজের জন্য সাপ্তাহিক ছুটির দিনে বেঁচে নিয়েছে বলে জানা গেছে । নাম না বলতে ইচ্ছুক চক্রাখালি খালি গ্রামের এক ভদ্রলোক বলে ছুটির দিনেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ সহজে ফাঁকি দেওয়া য়ায় । এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরকারি রাস্তার পাশে লাগানো রোপণ কৃত তালের চারা নিধন যজ্ঞে মেতে উঠেছে এক শ্রেণীর সুবিধা বাদী মানুষ । উল্লেখ্য সরকার দেশের মানুষকে বজ্রপাতে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য, সংশ্লিষ্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে সরকারি রাস্তার পাশে বজ্রপাত রোধে তালের বীজ বপন করে । সেই বীজ থেকে চারা গজিয়ে তালগাছে পরিণত হয়েছে । বর্তমানে উক্ত সড়কের পাশে বসবাস রত মানুষ তাদের ব্যাক্তি স্বার্থ চরিতার্থ করতে, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ইমারত নির্মাণ করে তালগাছ গুলোকে কেঁটে বজ্রপাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে । এব্যাপারে সচেতন এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সরকারি পাকা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বজ্রপাত রোধক তালগাছ যেন, কেঁটে ফেলে বজ্রপাতের ঝুঁকি না বাড়ায় তার জন্য আইনানুগ ব্যাবস্থা গ্ৰহনের । জোর দাবি জানিয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031