আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে আওয়ামীলিগের কর্মী সভা অনুষ্ঠিত।
Spread the love

আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে আওয়ামীলিগের কর্মী সভা অনুষ্ঠিত।

 

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আওয়ামীলিগের সকল পর্যায়ের নেতাকর্মী ও বিশাল কর্মীবাহিনীদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ এ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ঃ০০ টার সময় কালিদাসপুর ইউনিয়নের চাতাল মোড়ে ইউনিয়নের সকল পর্যায়ের কর্মীদের নিয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হলো।

কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলিগের সাধারণ সম্পাদক মোল্লা কামরুজ্জামান এর সঞ্চালনায় ও ইউনিয়ন আওয়ামীলিগ সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে উক্ত কর্মী সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা এক আসনের মাননীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়র্দ্দার ছেলুন, এমপি। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পৌরসভার সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামীলিগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জনাব রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এই কর্মী সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন আলমডাঙ্গা উপজেলা ও কালিদাসপুর ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ। বিশেষ করে বক্তব্য প্রদান করেন, কালিদাসপুর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুল হক মিকা, আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলিগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সাবেক ইউনিয়ন আওয়ামীলিগের আহবায়ক মোঃ জালাল উদ্দিন। এই কর্মী সমাবেশে বক্তারা আওয়ামীলিগ সরকারের ব্যপোক উন্নয়নের কথা উল্লেখ করে আসন্ন জাতীয় নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট প্রদানের আহবান জানান। আসন্ন জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা ১ আসনে মনোনয়ন প্রত্যাশী যেসব প্রার্থীরা মাঠে ময়দানে সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন সম্পর্কে যেসব প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদের হুশিয়ার করে বক্তারা বলেন, সেলুন জোয়ার্দ্দার যতদিন বেঁচে আছেন ততদিন নৌকার মাঝি তিনিই হবেন, তাদেরকে নৌকা প্রতিক পাওয়ার দিবা স্বপ্ন দেখা বন্ধ করতে বলেন।
সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন উক্ত অনুষ্ঠানের সভাপতি জয়নাল আবেদীন

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031