প্রেসক্লাব পাইকগাছা এর সাংবাদিকদের সাথে ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ এর মতবিনিময়
Spread the love

প্রেসক্লাব পাইকগাছা এর সাংবাদিকদের সাথে ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ এর মতবিনিময়

বাংলাদেশ সুুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে কয়রা- পাইকগাছা ১০৪(খুলনা-৬) আসনে প্রার্থী হওয়ার কথা ঘোষনা করে প্রেসক্লাব পাইকগাছার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

তিনি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে প্রেসক্লাবের কার্যলয়ে আয়োজিত মতবিনিময় সভায় খুলনা-৬ আসনে তার প্রার্থী হবার আগ্রহ প্রকাশ করে প্রচার-প্রচারনায় সাংবাদিকদের সহায়তা কামনা করেছেন। তিনি পাইকগাছা পৌরসভার বাসিন্দা।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সহ-সভাপতি মোঃ আব্দুল মজিদ সরদার, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মোঃ আব্দুল আলীম, সদস্য মোঃ রাজু আহমেদ, মোঃ আজিজুল ইসলাম, এম সম্রাট।মতবিনিময়কালে তার সফরসঙ্গী ছিলেন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সহ-সভাপতি গাজী সোহেল রাসেল জনি, পল্লি বিদ্যুৎ এর পরিচালক সার্জেন্ট অব: মোঃ মুনসুর আলী, এ্যাড: মনজুরুল ইসলাম, গোলাম রব্বানী, নাহিদুজ্জামান, পলাশ কর্মকার, মনিরুজ্জামান, নাহিদুজ্জামান মুন্না’সহ তার কর্মী সমর্থক বৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031