চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী থানাপাড়ায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন মডেল মাদ্রাসাতু আলী সালেহ আস-সাইখান লি-তাহফিজিল কুরআনে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। ভর্তি চলবে ২০২৭ সালের ১ জানুয়ারি পর্যন্ত। ইসলামি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের সুশিক্ষিত, নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন প্রবাসী মো. হাসানুর রহমান। মাদ্রাসাটিতে আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার ব্যবস্থায় শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানটিতে রয়েছে নূরানি ও মক্তব, নাজেরা, হিফজুল কুরআন, হিফজ রিভিশন এবং জেনারেল বিভাগ। জেনারেল বিভাগে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদানের ব্যবস্থা রয়েছে। বাংলা, ইংরেজি ও গণিতসহ সাধারণ বিষয়ের পাশাপাশি পবিত্র কুরআন শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য রয়েছে আধুনিক হিফজখানা, নূরানি কক্ষ, সাধারণ শ্রেণিকক্ষ, উন্নত আবাসন, স্বাস্থ্যসম্মত খাবার, ২৪ ঘণ্টা বিদ্যুৎ এবং সার্বক্ষণিক নিরাপত্তায় সিসি ক্যামেরা। যাতায়াতের সুবিধার্থে রয়েছে নিজস্ব যানবাহনের ব্যবস্থাও। হিফজ বিভাগের শিক্ষার্থীদের জন্য পৃথক আবাসিক সুবিধা রাখা হয়েছে। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে পাঠদান পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের হাতের লেখা সুন্দর করা, মেধার বিকাশ এবং দুর্বল শিক্ষার্থীদের বিশেষ পরিচর্যার ব্যবস্থা রয়েছে। হিফজ শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার ধারাবাহিকতা বজায় রেখে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা ও সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা, আমল-আখলাক, শিষ্টাচার ও মানবিক মূল্যবোধ গঠনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ তৈরিতেও বিশেষ উদ্যোগ রয়েছে। ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ মানুষ গড়ে তোলাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। ভর্তির জন্য শিক্ষার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন সনদের ফটোকপি এবং বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রয়োজন হবে।

ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ০১৭১৪-৬৮৮১১৭, ০১৭১১-৪৫১০১৬। ঠিকানা: মডেল মাদ্রাসাতু আলী সালেহ আস-সাইখান লি-তাহফিজিল কুরআন, হারদী থানাপাড়া, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।







