ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বনফুল একাদশ
আলমডাঙ্গায় এশিয়া স্পোর্টিং ক্লাব জুনিয়র সিজন-২ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
এম সনজু আহমেদ চুয়াডাঙ্গা
উৎসবমুখর পরিবেশ, দর্শকদের উচ্ছ্বাস আর খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে এশিয়া স্পোর্টিং ক্লাব জুনিয়র সিজন-২ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে ট্রাইব্রেকারে ২-১ গোলে গোবিন্দপুর মণ্ডলপাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বনফুল একাদশ।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর এমএস জোহা মাঠে গোবিন্দপুর নওদাবন্ডবিল এশিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা দেখতে মাঠে ভিড় করেন স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকরা। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। নির্ধারিত সময়ের খেলায় ফলাফল নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ সামলে ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয় বনফুল একাদশ। দলের খেলোয়াড় ও সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
এশিয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি শরীফুল ইসলাম শাখার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহীনুর আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। এর মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। তাই তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দার, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মামুনুর রশীদ মণ্ডল, আলমডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম নান্নু, শিক্ষক সাইফুল ইসলাম, সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাকিব মাহমুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলমডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মাসুম বিল্লাল ও সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক উজ্জামান এবং ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি উজ্জ্বল আলী।
টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে সার্বিক সহযোগিতা করেন মুজাহিদ, রকি, নাহিদ, নাইম, সাইফুল ও নাইমসহ আরও অনেকে। খেলা পরিচালনায় রেফারির দায়িত্ব পালন করেন রুহুল, আরাফাত, রবিন, সৌরভ ও সোহাগ।









