তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করা, নতুন প্রতিভার বিকাশ এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার ও পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের মূল লক্ষ্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সম্ভাবনাময় খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তাদের ক্রীড়ানৈপুণ্য বিকাশের সুযোগ সৃষ্টি করা। এর মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।আয়োজকরা মনে করছেন, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব। পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও সুস্থ জীবনধারা গড়ে তুলতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং একটি সুস্থ, মেধাবী ও ক্রীড়া









