সিঙ্গাপুরে বিএনপি নেতা শরিফুজ্জামানের এনজিওগ্রাম সম্পন্ন, শারীরিক অবস্থা ভালো

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান, সুস্থতা কামনায় চুয়াডাঙ্গাবাসীর কাছে দোয়া প্রার্থনাচুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মো. শরিফুজ্জামান শরীফের এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। চিকিৎসার উদ্দেশ্যে বর্তমানে তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন। এনজিওগ্রাম সম্পন্ন হওয়ার পর তাঁর শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানানো হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানরত মো. শরিফুজ্জামান শরীফের আজ এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, তিনি ভালো আছেন। এ সময় তিনি সবার কাছে, বিশেষ করে চুয়াডাঙ্গাবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।পোস্টে আরও বলা হয়, মহান রাব্বুল আলামিনের কাছে তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করা হচ্ছে। তিনি যেন সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসতে পারেন এবং আগের মতো চুয়াডাঙ্গাবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে পারেন—এ জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সিঙ্গাপুরে বিএনপি নেতা শরিফুজ্জামানের এনজিওগ্রাম সম্পন্ন, শারীরিক অবস্থা ভালো

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com