চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা মাসিক ‘উপাসনা’র নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পত্রিকাটির অফিস উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জ্যেষ্ঠ সাংবাদিক খন্দকার শাহ আলম মন্টু।মাসিক ‘উপাসনা’ পত্রিকার উপদেষ্টা ও রূপসী বাংলা নাট্যদলের সভাপতি মোহাম্মদ ওয়াজেশ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি বশিরুল আলম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ও কবি ওমর আলী মাস্টার, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুনু খন্দকার এবং সিনিয়র যুগ্ম সম্পাদক ফাইম ফাইসাল।মাসিক ‘উপাসনা’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেফাজ্জেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কবি গোলাম রহমান চৌধুরী, কবি মহসিনুজ্জামান চাঁদ, কবি সিদ্দিকুর রহমান ও কবি হাবিবুর রহমানসহ স্থানীয় সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীরা।বক্তারা বলেন, সাহিত্যচর্চা মানুষের মনন, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় কবি, সাহিত্যিক ও লেখকদের প্রতিভা বিকাশের পাশাপাশি নতুন লেখকদের সৃজনশীলতা তুলে ধরতে সাহিত্য পত্রিকার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।তাঁরা আশা প্রকাশ করেন, মাসিক ‘উপাসনা’ নিয়মিত প্রকাশের মাধ্যমে আলমডাঙ্গার সাহিত্য ও সংস্কৃতির বিকাশে ইতিবাচক অবদান রাখবে। একই সঙ্গে সুস্থ সাহিত্যচর্চা ও মুক্তবুদ্ধির বিকাশে এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলবে।বক্তারা আরও বলেন, স্থানীয় সাহিত্যাঙ্গনে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সৃজনশীল চিন্তার বিকাশ এবং নতুন লেখক তৈরির ক্ষেত্রেও পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।অনুষ্ঠানে স্থানীয় কবি, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত ছিলেন।








