নীলফামারীতে ৩০০ অসহায়, দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, চট্টগ্রাম। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় নীলফামারী জেলার মধ্যপাড়া সুকানদিঘী এলাকায় অবস্থিত জেলা বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন প্রতিনিধি ও নীলফামারী বৌদ্ধ বিহারের সভাপতি উত্তম কুমার মালোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।কর্মসূচির আওতায় এলাকার ৩০০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবিক সহমর্মিতা, সামাজিক দায়বদ্ধতা ও সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়।আয়োজকদের এ উদ্যোগকে সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় একটি মানবিক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 51









