নেত্রকোণায় দুর্গাপূজার নিরাপত্তা জোরদার: বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণা সদর থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান এবং পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। এ সময় তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুর্গাপূজা উপলক্ষে তাঁরা নেত্রকোণা সদর থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।পরিদর্শনকালে পুলিশ সুপার পূজামণ্ডপে দায়িত্ব পালনরত পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন।এ সময় শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।পুলিশ সুপার পূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান ও সামাজিক ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নেত্রকোণায় দুর্গাপূজার নিরাপত্তা জোরদার: বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

18 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com