মণিরামপুরে বিএনপি নেতা মফিজুর রহমান মফিজের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মফিজুর রহমান মফিজের শারীরিক সুস্থতা ও দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বাদ আসর মণিরামপুর পৌরসভার তাহেরপুরে মণিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করে তাহেরপুর ৫ নম্বর ওয়ার্ড বিএনপি।

ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল হাই, মকবুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস, খান শফিয়ার ও মিজানুর রহমানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বিএনপি নেতা মো. মফিজুর রহমান মফিজের আশু রোগমুক্তি, শারীরিক সুস্থতা এবং স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ক্যাডেট স্কিম কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা আহসান কবীর আজিজী।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মণিরামপুরে বিএনপি নেতা মফিজুর রহমান মফিজের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

16 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com