এম সনজু আহমেদ, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বণিক সমিতির কার্যকরী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬-এ সভাপতি পদে তৃতীয়বারের মতো মনোনয়ন ফরম উত্তোলন করেছেন সাবেক সভাপতি আরেফিন মিয়া মিলন। এর আগে তিনি দুইবার সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন।শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে আলমডাঙ্গা বণিক সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার মো. শহিদুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে সভাপতি পদে মনোনয়ন ফরম উত্তোলন করেন তিনি। এ সময় তাঁর সমর্থকগোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন।নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৫ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপত্তি নিষ্পত্তি, ১৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার এবং ১৯ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে।আগামী ৩১ অক্টোবর শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আলমডাঙ্গা বণিক সমিতির কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, প্রচারণায় ব্যানার, পোস্টার, ফেস্টুন ও মাইক ব্যবহার করা যাবে না। প্রার্থীরা কেবল হ্যান্ডবিলের মাধ্যমে প্রচারণা চালাতে পারবেন। এ ছাড়া মিছিল, র্যালি ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে।আলমডাঙ্গা বণিক সমিতির এ নির্বাচনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। দুইবার সভাপতির দায়িত্ব পালন করা আরেফিন মিয়া মিলন তৃতীয়বারের মতো একই পদে মনোনয়ন ফরম উত্তোলন করায় নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে।সহকারী নির্বাচন কমিশনার: এ কে এম ফারুক।








