দামুড়হুদায় টানা এক মাস জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল যমজ শিশু আলাল-দুলাল

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় টানা এক মাস পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে বিশেষ পুরস্কার পেয়েছে সাত বছর বয়সী যমজ দুই ভাই আলাল ও দুলাল। ভ্যানচালক বাবার এই দুই সন্তানের ধর্মীয় অনুরাগ ও নিয়মিত মসজিদে উপস্থিতি স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

উপজেলার জগন্নাথপুর বাজার পাড়া জামে মসজিদে এ ব্যতিক্রমী উদ্যোগের আয়োজন করা হয়। পুরস্কারপ্রাপ্ত দুই শিশু স্থানীয় ভ্যানচালক খোরশেদ আলমের সন্তান।

মসজিদ কমিটি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলাল ও দুলাল শান্ত ও ভদ্র স্বভাবের শিশু। তারা টানা প্রায় এক মাস ধরে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে। তাদের নিয়মিত মসজিদে আসা ও নামাজ আদায়ের বিষয়টি স্থানীয়দের নজর কাড়ে। পরে জগন্নাথপুর বাজার পাড়া জামে মসজিদ কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, ছোট শিশুদের নামাজের প্রতি আগ্রহী করে তোলা এবং যুবসমাজকে মসজিদমুখী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শৈশব থেকেই ধর্মীয় অনুশাসন ও নিয়মিত নামাজের অভ্যাস গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পুরস্কার বিতরণকালে মসজিদ কমিটির নেতৃবৃন্দ বলেন, মাত্র সাত বছর বয়সে আলাল ও দুলালের নিয়মিত জামাতে নামাজ আদায় অন্য শিশুদের জন্য অনুপ্রেরণার উদাহরণ। তাদের এই আগ্রহ ধরে রাখতে এবং অন্য শিশু-কিশোর ও যুবকদের নামাজে উৎসাহিত করতেই পুরস্কার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, আলাল ও দুলালের এই অভ্যাস অন্য শিশুদেরও নিয়মিত নামাজ আদায়ে উৎসাহিত করবে। পাশাপাশি শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় আগ্রহী করে তুলতে সমাজের বিভিন্ন পর্যায়ে এমন ইতিবাচক উদ্যোগ আরও বাড়বে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

দামুড়হুদায় টানা এক মাস জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল যমজ শিশু আলাল-দুলাল

09 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com