কালিয়াকৈরে পৃথক স্থানে ২ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কালিয়াকৈরে পৃথক স্থানে ২ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

গাজীপুরের কালিয়াকৈরে শনিবার সকালে আহম্মদ নগর এবং সফিপুর কাঁঠালতলা এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় ২যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহতরা হলেন, ঠাকুরগাঁও জেলার পিরগঞ্জ থানার সড়কপাড়া এলাকার কাশেম আলীর ছেলে সোহেল মিয়া (৩০)। সোহেল মিয়া উপজেলার আহম্মদ নগর চৌরাস্তা এলাকার ফারুকের বাসায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।অপরজন হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর থানার বোয়ালদা গ্রামের মৃত ইনতাজ আলীর ছেলে ইয়ানূর হোসেন (২৩)। তিনি সফিপুর কাঁঠালতলা এলাকার নাসিরের বাসা ভাড়া থেকে একটি পোশাক তৈরি কারখানায় চাকুরি করতেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সফিপুর কাঁঠাল তলা এলাকায় ইয়ানূর হোসেনের লাঁশ বারান্দার গ্রিলের সাথে গলায় দড়ি দেয়া অবস্থায় ঝুঁলতে দেখা যায়। অপরদিকে সফিপুর আহম্মদনগর চৌরাস্তায এলাকায় একটি সাজনা গাছের ডালের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুঁলে ছিলেন সোহেল মিয়া। পরে খবর পেয়ে মৌচাক পুলিশ ফাঁড়ি সদস্যরা ঘঠনাস্থল থেকে লাশ দু’টি উদ্ধার করেন।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম জানান, ইয়ানূর হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সোহেল মিয়ার লাশের স্বজনদের খবর দেয়া হয়েছে। তাঁরা আসলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28