জামায়াতে ইসলামীতে যোগ দিলেন খেলাফত যুব মজলিসের সাবেক সদস্য মুফতি আনাস আব্দুল্লাহ

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সাবেক সদস্য ও বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা মুফতি আনাস আব্দুল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তিনি দলটির সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। গতকাল চুয়াডাঙ্গায় আয়োজিত এক অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের হাত থেকে মুফতি আনাস আব্দুল্লাহ আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য পদের ফরম গ্রহণ করেন। এ সময় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর শাখার আমির মো. মাহের আলী ও উপজেলা আমির মো. ইউসুফ আলী। এছাড়া জেলা, উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ মুফতি আনাস আব্দুল্লাহকে সংগঠনে স্বাগত জানান। একই সঙ্গে দেশের ইসলাম ও মানবতার সেবায় তাঁর ইলম, আমল ও সাংগঠনিক কার্যক্রমের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। উল্লেখ্য, মুফতি আনাস আব্দুল্লাহ এর আগে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সঙ্গে যুক্ত ছিলেন। এবার তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে সংগঠনটির সঙ্গে যুক্ত হলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন খেলাফত যুব মজলিসের সাবেক সদস্য মুফতি আনাস আব্দুল্লাহ

08 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com