চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জুয়া খেলার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন, ছয়টি সিম এবং চারটি এটিএম কার্ড জব্দ করা হয়েছে।বুধবার (৭ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা বাজারে বিপুল উদ্দিনের কফি শপে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আলমডাঙ্গা উপজেলার পারকুলা বাজারপাড়ার মৃত শেখ তৌহিদ আলমের ছেলে শেখ হাবিবুল্লাহ হামিম (২১), পাইকপাড়া ঘোষপাড়ার মো. আকতার মালিথার ছেলে মো. নাঈম ইসলাম (২২) এবং পারকুলা দাসপাড়ার মো. শামিমুজ্জামানের ছেলে মো. সিহাবুজ্জামান (২৩)।পুলিশ জানায়, পাইকপাড়া পুলিশ ক্যাম্পের এসআই (নিরস্ত্র) মো. ওয়াহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ওই কফি শপে অভিযান পরিচালনা করেন। অভিযানে তিনজনের হেফাজত থেকে উল্লিখিত মালামাল জব্দ করা হয়।এ ঘটনায় আলমডাঙ্গা থানায় ৭ অক্টোবর ২০২৬ তারিখে মামলা হয়েছে। মামলার পর গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।








