আলমডাঙ্গার নগরবোয়ালিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নি/হ/ত

জীবনের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মারা গেছেন আলমডাঙ্গার নগরবোয়ালিয়া গ্রামের আজিজুল হকের ছেলে আন্টু (৩৮)। গত সপ্তাহের শনিবার মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে নগরবোয়ালিয়া হাফিজিয়া মসজিদের সামনে একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন আন্টু। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হারদী হাসপাতালে) ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। নিহত আন্টু বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন এবং তিনি অবিবাহিত। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গার নগরবোয়ালিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নি/হ/ত

06 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com