মাগুরায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৫ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষা বিস্তারে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক সম্পর্ক এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও মানবিক হিসেবে গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানসমূহে জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 100









