নাফ নদী পেরিয়ে ইয়াবার চালান, ৩ লাখ ৯০ হাজার পিসসহ আটক ১

মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিপুল পরিমাণ ইয়াবার চালানসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি ও এসআরবির যৌথ আভিযানিক দল। এ সময় উদ্ধার করা হয়েছে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা। রোববার (৪ অক্টোবর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও এসআরবির যৌথ দল নাজিরপাড়া বিওপির দক্ষিণে জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর সুইচগেটের পশ্চিম পাশে নাফ নদীসংলগ্ন এলাকায় অবস্থান নেয়। সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে থার্মাল ইমেজারের মাধ্যমে মিয়ানমার থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করা হয়। পরে রাত আড়াইটার দিকে বস্তা নিয়ে সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় তাদের দেখতে পায় যৌথ দল। অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে তারা কেওড়া বাগানের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় ৩টি বড় প্যাকেটসহ মো. ইদ্রিস (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে প্যাকেটগুলো তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। বিজিবি ও এসআরবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তি ও জব্দ করা ইয়াবার বিষয়ে নিয়মিত মামলা রুজুর মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নাফ নদী পেরিয়ে ইয়াবার চালান, ৩ লাখ ৯০ হাজার পিসসহ আটক ১

05 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com