জামালগঞ্জে অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন

সুনামগঞ্জের জামালগঞ্জে গ্রামীণ জনপদের অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে এবং জামালগঞ্জ শাখার দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK)-এর সার্বিক সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জামালগঞ্জ বসুন্ধরা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক।
‎
‎জামালগঞ্জ শাখা ব্যবস্থাপক সুব্রত তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) নেত্রকোনা দক্ষিণ জোনের সহকারি পরিচালক শরিয়ত উল্লাহ, আঞ্চলিক ব্যবস্থাপক (সুনামগঞ্জ-০১ অঞ্চল) রাখাল চন্দ্র সূত্রধর এবং জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, “চোখ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। অর্থের অভাবে অনেক অসচ্ছল মানুষ প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা করাতে পারেন না। এ ধরনের বিনামূল্যের চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম অসহায় মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।”
‎তিনি এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আয়োজনের জন্য ডাচ্-বাংলা ব্যাংক, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও আয়োজকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এম.এস. মোর্শেদ তালুকদার (মনু), অবসরপ্রাপ্ত সহকারী স্বাস্থ্য পরিদর্শক রনজিত কুমার সরকার, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যবৃন্দ এবং এলাকার দরিদ্র জনগোষ্ঠীর লোকজন।
‎
‎আয়োজকরা জানান, দিনব্যাপী চক্ষু ক্যাম্পে মোট ১২০ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। তাদের মধ্যে ৩৫ জন ছানি পড়া রোগীকে বিনামূল্যে চোখের অপারেশনের জন্য সুনামগঞ্জের ভার্ড চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। ক্যাম্পটির অর্থায়ন করেছে ডাচ্-বাংলা ব্যাংক, সার্বিক সহযোগিতায় রয়েছে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) এবং চক্ষু ক্যাম্প পরিচালনা করেছে ভার্ড চক্ষু হাসপাতাল, সুনামগঞ্জ।
‎

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

জামালগঞ্জে অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন

29 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com