আলমডাঙ্গা কেন্দ্রীয় তন্তবায় শিল্প সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা কেন্দ্রীয় তন্তবায় শিল্প সমিতির উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা কেন্দ্রীয় তন্তবায় শিল্প সমিতির সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সমবায় অফিসার কাজী বাবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা সমবায় অফিসার আবুল হাশেম, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রহমান সিঞ্জুল, সমিতির সাধারণ সম্পাদক আবুল হাশেম, বিশিষ্ট ব্যবসায়ী নওশের আলী এবং সমিতির সহ-সভাপতি মেহেদী হাসান। অনুষ্ঠানটি সার্বিকভাবে সঞ্চালনা করেন মনিরুল ইসলাম। সভায় ব্যবসায়ী আনিসুর রহমান, গোলাম মোস্তফাসহ সমিতির প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা বলেন, তন্তবায় শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের স্বার্থ সংরক্ষণে সমিতিকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদার করার পাশাপাশি সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে তন্তবায় শিল্পের উন্নয়ন, সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধান এবং সমিতির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা। সভায় সমিতির কার্যক্রম, সদস্যদের বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এতে ছয়টি সমিতির মোট ৭৮ জন সদস্য উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গা কেন্দ্রীয় তন্তবায় শিল্প সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

27 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com