ভাংবাড়ীয়ায় ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতা নিয়ে মতবিনিময়

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ১ নম্বর ভাংবাড়ীয়া ইউনিয়নে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের ১৪টি মসজিদের প্রতিনিধিরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন ১ নম্বর ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সভাপতি কাজী আবুল হাসনাত মো. শাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু।

এ ছাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম ঝন্টু এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাসেমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি কাজী আবুল হাসনাত মো. শাফী বলেন, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা সমাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারের পাশাপাশি সামাজিক শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতেও তারা ভূমিকা রাখেন। তাদের সম্মান ও জীবনযাত্রার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

তিনি বলেন, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতা প্রদানের উদ্যোগ বাস্তবায়িত হলে তারা আরও স্বাচ্ছন্দ্যের সঙ্গে ধর্মীয় দায়িত্ব পালন করতে পারবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি সানোয়ার হোসেন লাড্ডু বলেন, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা সমাজের সম্মানিত ব্যক্তি। ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি তারা মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। তাদের সম্মানী ভাতার বিষয়টি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। সভাপতির বক্তব্যে টিপু সুলতান বলেন, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব। তাদের কল্যাণে ইতিবাচক উদ্যোগ বাস্তবায়নে স্থানীয়ভাবে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। মতবিনিময় সভায় ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় সম্মানী ভাতা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ভাংবাড়ীয়ায় ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতা নিয়ে মতবিনিময়

26 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com