টেকনাফে বসতঘরে ৯০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩

কক্সবাজারের টেকনাফে বসতঘরে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‍্যাব-১৫। এ সময় মাদক কারবারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাতবর মসজিদ রোড এলাকায় এ অভিযান চালানো হয়। র‍্যাব-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল টহলরত অবস্থায় গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় জানতে পারে, স্থানীয় একটি বসতঘরে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রাখা হয়েছে। পরে সকাল সাড়ে ৬টার দিকে ওই এলাকায় অভিযান চালায় র‍্যাবের দল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের পশ্চিম পাশের কক্ষের সানসেডের ওপর রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতরে থাকা ৯টি প্যাকেট থেকে মোট ৯০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি সিম্ফোনি বাটন মোবাইল ফোন ও একটি ভিভো ওয়াই৩৩এস অ্যান্ড্রয়েড ফোনও জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেকনাফ পৌরসভার মৃত কবির আহমদের ছেলে নুরুল হুদা (৪০), মো. ছিদ্দিক (৩২) ও মো. ইয়াছিন (২৫)। র‍্যাব জানায়, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মালামালসহ গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

টেকনাফে বসতঘরে ৯০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩

26 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com