ঝিনাইদহে ফুটপাতের ব্যাগে মিলল দুটি ককটেলসদৃশ বস্তু

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনের ফুটপাত থেকে একটি ব্যাগে রাখা দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয় এক ফল ব্যবসায়ীর দেওয়া তথ্যের ভিত্তিতে বস্তু দুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে পুরাতন ডিসি কোর্টের সামনের ফুটপাতে ফলের দোকান খুলছিলেন ব্যবসায়ী নিশান হোসেন। এ সময় ফুটপাতে পড়ে থাকা একটি ব্যাগের ভেতরে লাল স্কচটেপে মোড়ানো দুটি ককটেলসদৃশ বস্তু দেখতে পান তিনি। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কর্মকারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি উদ্ধার করে। পরে সেগুলো থানায় নিয়ে যাওয়া হয়।

ফল ব্যবসায়ী নিশান হোসেন জানান, সকালে দোকান খোলার সময় ব্যাগের ভেতরে লাল স্কচটেপে মোড়ানো বস্তু দুটি দেখতে পান। এরপর তিনি পুলিশকে বিষয়টি অবহিত করেন। ঝিনাইদহ সদর থানার এসআই সুশান্ত কর্মকার জানান, পুরাতন ডিসি কোর্টের সামনের ফুটপাত থেকে ককটেলসদৃশ বস্তু দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে কে বা কারা বস্তু দুটি সেখানে রেখে গেছে, তা শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। উদ্ধার করা বস্তু দুটি প্রকৃতপক্ষে ককটেল কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত করছে পুলিশ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ঝিনাইদহে ফুটপাতের ব্যাগে মিলল দুটি ককটেলসদৃশ বস্তু

26 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com