ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে দুই পা হারালেন নারী, পথে মৃ/ত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে রাবেয়া খাতুন (৩৭) নামে এক নারী দুই পা হারিয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া খাতুন রাজধানী ঢাকার খিলক্ষেতের জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে। তিনি কালীগঞ্জে তার খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, শনিবার সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি মোবারকগঞ্জ রেলস্টেশনে পৌঁছায়। ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে দেওয়ার সময় রাবেয়া খাতুন দৌড়ে ট্রেনে উঠতে যান। এ সময় ট্রেনের পাদানিতে পা পিছলে তিনি নিচে পড়ে যান। এতে ট্রেনের চাকার নিচে পড়ে তার দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একই সঙ্গে একটি হাতসহ শরীরের বিভিন্ন অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ও রেলওয়ে কর্তৃপক্ষ তাকে উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় রাবেয়া খাতুনকে উদ্ধার করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেন ছাড়ার সময় ওই নারী দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পথেই তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর মোবারকগঞ্জ রেলস্টেশন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে দুই পা হারালেন নারী, পথে মৃ/ত্যু

26 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com