ওমরা পালনে কবি সিদ্দিকুর রহমানের যাত্রা উপলক্ষে আলমডাঙ্গায় আলোচনা ও দোয়া মাহফিল

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী ও কবি সিদ্দিকুর রহমানের পবিত্র ওমরা হজ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা তহবাজার চত্বরে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি ওমর আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক খন্দকার মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি হাবিবুর রহমান মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, ব্যবসায়ী সিদ্দিকুর রহমান সিদ্দিক, আবুল কাশেম, হাবিবুর রহমান ও গোলাম কিবরিয়া।

বিশিষ্ট সাহিত্যিক ও কবি গোলাম রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যবসায়ী মহসিন আলী, আহাদ আলী ও আসাদুল হক। বক্তারা কবি সিদ্দিকুর রহমানের পবিত্র ওমরা পালন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, নিরাপদ যাত্রা এবং ইবাদত কবুলের জন্য দোয়া করেন। একই সঙ্গে তিনি যেন সুস্থ ও নিরাপদে দেশে ফিরে আসতে পারেন, সে কামনাও করা হয়। আলোচনা সভা শেষে প্রাক্তন শিক্ষক মাওলানা মনিরুজ্জামানের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জানা গেছে, কবি সিদ্দিকুর রহমান সপরিবারে আগামী ১ অক্টোবর আলমডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। পরদিন ২ অক্টোবর ঢাকার বিমানবন্দর থেকে বিমানে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবেন। পবিত্র ওমরা হজ পালন শেষে তিনি দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করবেন বলে জানান। একই সঙ্গে সবার কাছে তাঁর নিরাপদ যাত্রা ও ইবাদত কবুলের জন্য দোয়া কামনা করেছেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ওমরা পালনে কবি সিদ্দিকুর রহমানের যাত্রা উপলক্ষে আলমডাঙ্গায় আলোচনা ও দোয়া মাহফিল

25 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com