মাগুরায় স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী আটক

মাগুরার শ্রীপুরে পারিবারিক বিরোধের জেরে রাব্বি মন্ডল (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্ত্রী ফারজানা বেগমকে (২৭) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আমলসার ইউনিয়নের টিকারবিলা বাজারসংলগ্ন পশ্চিম রাজাপুর গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রাব্বি মন্ডল ওই গ্রামের নজরুল মন্ডলের ছেলে। তাঁর স্ত্রী ফারজানা বেগম একই উপজেলার আমতৈল গ্রামের ফায়জার হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে পারিবারিক বিষয় নিয়ে রাব্বি মন্ডলের সঙ্গে তাঁর স্ত্রী ফারজানা বেগমের বিরোধ হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে রাব্বি মন্ডলের গলা কেটে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় পরে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। এ সময় নিহতের স্ত্রী ফারজানা বেগমকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছে। নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এতে তাঁর সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাগুরায় স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী আটক

25 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com