সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া সারসহ ২ পাচারকারী আটক

চট্টগ্রামের সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৩০ টন ইউরিয়া সারসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাকও জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব উদ্ধার ও আটক করেন। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে কার্গো বোটে ইউরিয়া সার স্থানান্তরের সময় অভিযান চালানো হয়। এ সময় ৬০০ বস্তায় থাকা ৩০ হাজার কেজি ইউরিয়া সার, যার আনুমানিক মূল্য ২১ লাখ টাকা, জব্দ করা হয়।
এ ছাড়া পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাকসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। জব্দ করা সার, ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালান প্রতিরোধে উপকূলীয় এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া সারসহ ২ পাচারকারী আটক

24 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com