বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল বাগেরহাট সদর উপজেলার ৯নং রাখালগাছি ইউনিয়ন কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে সি এন্ড বি বাজারে এ সম্মেলনের আয়োজন করা হয়। বাগেরহাট সদর উপজেলা কৃষকদলের আহবায়ক খান ফিরোজ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব হাওলাদার রফিকুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন জেলা দূষকদলের আহবায়ক সৈয়দ আসফউদ্দৌলা জুয়েল। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফকির তৌহিদুল ইসলাম।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক তরফদার গোলাম রসূল নেওয়াজ, জেলা বিএনপি’র সদস্য সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, বাগেরহাট জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর মাহমুদ রাজন, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফকির আল-মামুন টিপু, সাধারণ সম্পাদক খান গোলজার হোসেন, খানপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ফকির বাবুল হোসেন, রাখালগাছি ইউনিয়ন বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি, শেখ মাহফুজুর রহমান সেন্টু, শেখ সাইফুজ্জামান বাবু প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, জাতীয়তাবাদী কৃষকদল সব সময় নিরীহ ও খেটে খাওয়া মানুষের পাশে থেকে কাজ করে আসছে। দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিগত সময়ে যেমনভাবে কৃষকদল কাজ করেছে ভবিষ্যতেও তেমনি কাজ করে যাবে। আমরা কৃষকদল কৃষকদের পাশে থেকে সব কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাবো।সম্মেলনের প্রধান অতিথি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে তৃণমূলের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাখালগাছি ইউনিয়নের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে আগামী নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে কাজ করবেন বলেন তিনি প্রত্যাশা করেন।সম্মেলনের ২য় অধিবেশনে শেখ মোজাফফর কে সভাপতি ও শেখ সুমন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।








