নেত্রকোনা শ্যামগঞ্জে চেকপোস্টে ৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

নেত্রকোনার পূর্বধলার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে চেকপোস্টে অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ২১ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২টা ১৫ মিনিটের দিকে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে পুলিশ পরিদর্শক মোহাম্মদ সেন্টু মিয়ার নেতৃত্বে চেকপোস্টে দায়িত্ব পালন করছিল পুলিশ। এ সময় ক্রাউন ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (রেজিস্ট্রেশন নং: ঢাকা মেট্রো ব-১২-০৪৮২) তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে বাস থেকে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল (Laborate Codeine Phosphate) উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ জাকির হোসেন মৃদুল (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে।
আটক জাকির হোসেন মৃদুল কলমাকান্দা উপজেলার বামনগাঁও এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। তার মায়ের নাম মোছাঃ তাসলিমা খাতুন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নেত্রকোনা শ্যামগঞ্জে চেকপোস্টে ৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

21 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com