চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৬০ বছর পূর্তি, জেলা পুলিশের শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের গৌরবময় ৬০ বছর পূর্তি উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাংবাদিক, প্রশাসনের প্রতিনিধি, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ১৯৬৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ছয় দশকের পথচলা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্ব ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন অতিথিরা।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মিসেস লুৎফুন নাহার, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ। অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে প্রেসক্লাবের ৬০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী সমাজব্যবস্থায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা জনসচেতনতা সৃষ্টি করেন এবং সমাজের বিভিন্ন অসংগতি, অপরাধ ও অনিয়ম তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশ ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সৌহার্দ্য ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পুলিশ সুপার আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের কাছে পুলিশের সেবা সহজলভ্য করতে গণমাধ্যমের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা জনস্বার্থে আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি প্রত্যাশা করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা, জনস্বার্থের বিষয়গুলো সামনে আনা এবং জনগণ ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধন তৈরিতেও গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁরা আশা প্রকাশ করেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাব আগামী দিনেও দায়িত্বশীল, পেশাদার ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জেলার মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক, সুধীজন, প্রশাসনের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৬০ বছর পূর্তি, জেলা পুলিশের শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা

19 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com