আলমডাঙ্গায় মাদকবিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযানে গ্রেপ্তার ৭

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযানে সাতজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজনের কাছ থেকে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অপর ছয়জন বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে আলমডাঙ্গা থানার এসআই মো. মনিরুল হক হাওলাদার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন।গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলার কামালপুর গ্রামে অভিযান চালিয়ে মো. জাকির হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে। পুলিশের দাবি, তার কাছ থেকে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা ট্যাবলেট জব্দতালিকা অনুযায়ী জব্দ করা হয়।পুলিশ জানায়, জাকির হোসেনকে তাৎক্ষণিক বিচারের জন্য সংশ্লিষ্ট সামারী ট্রায়াল কোর্টে পাঠানো হয়েছে।অন্যদিকে, আলমডাঙ্গা থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—আলিয়াটনগর গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. শাহজাহান (৩৫), কালিদাসপুর গ্রামের রবিউলের ছেলে রাফি আহমেদ (২৩), গড়গড় (পুটিমারী) গ্রামের আরোজ আলীর ছেলে মো. আরিফুল ইসলাম (৩৩), পাঁচকমলাপুর গ্রামের মৃত পুটি মন্ডলের ছেলে মো. আব্দুল কুদ্দুস (৫০), গড়গড়ী গ্রামের আবু বক্করের ছেলে মো. হারুন আলী (৪০) এবং জোড়গাছা গ্রামের মৃত হাবিল গাইনের ছেলে মো. ইমান আলী গাইন (৪০)।পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ছয়জন বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তাদের গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদক, চোরাচালান ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় মাদকবিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযানে গ্রেপ্তার ৭

16 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com