চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের নিয়মিত চেকপোস্ট অভিযানে ২ পিস ইয়াবাসহ জুয়েল হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর) বড় বোয়ালিয়া মিল বাজার এলাকায় হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের নিয়মিত চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন হিসেবে জুয়েল হোসেনকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।অভিযানে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের টু-আইসি এএসআই সরদার হাছিবুর রহমান ও এএসআই সানোয়ার হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।গ্রেপ্তার জুয়েল হোসেন গাংনী উপজেলার কোদাকাটি পূর্বপাড়ার আব্দুল মালেকের ছেলে।পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 182








