চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ভোক্তা-অধিকার বিরোধী অনিয়মের দায়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলার আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী ও ভালাইপুর বাজারে এ তদারকি অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, সার, কীটনাশক ও খাদ্যপণ্যের মান ও বিক্রয়সংক্রান্ত বিভিন্ন বিষয় পরীক্ষা করা হয়। পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানের পরিবেশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ-সংক্রান্ত বিধিবিধানও তদারকি করা হয়।

অভিযানকালে অবৈধভাবে সার বিক্রির দায়ে গোকুলখালী বাজারের মো. হামিদুল ইসলামের মালিকানাধীন মেসার্স হামিদুল ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মিথ্যা বিজ্ঞাপন দিয়ে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে একই বাজারের মো. সাইফুল ইসলামের মেসার্স জিকু মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, ভালাইপুর বাজারে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও সংরক্ষণের অপরাধে মো. কালাম উদ্দিনের মালিকানাধীন মেসার্স ভাই ভাই হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

15 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com