চুয়াডাঙ্গায় জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ, কর্মকর্তা ও পুলিশ সদস্যদের অংশগ্রহণে এ প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেডে সালামি গ্রহণ শেষে অভিবাদন মঞ্চ থেকে প্যারেড পরিদর্শন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) হিমন বিশ্বাস।

প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও টার্নআউট পর্যালোচনা করা হয়। এ সময় ভালো পারফরম্যান্সের ভিত্তিতে সদস্যদের জিএস (গুড সার্ভিসেস) মার্ক এবং অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি জেলা পুলিশের সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন। বক্তব্যে তিনি বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এবং খুলনা রেঞ্জের ডিআইজির দেওয়া বিভিন্ন নির্দেশনা তুলে ধরেন এবং তা যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গায় জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

15 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com