কারিগরি ত্রুটির কারনে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে অর্ধেকে

কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে। বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টা ৩০ মিনিটের দিকে বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের একটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এ বিভ্রাটের আগে কেন্দ্রটি থেকে ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। তবে একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর উৎপাদন কমে ৬০০ মেগাওয়াটের নিচে নেমে আসে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম বলেন, রক্ষণাবেক্ষণের জন্য রামপাল বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২ বন্ধ করা হয়েছে। ইউনিট বন্ধের পর পুনরায় চালু করতে হলে কুলডাউন করতে হয়। এ প্রক্রিয়ায় দুই থেকে তিন দিন সময় লাগে। এরপর প্রকৌশলীরা এসে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করবেন। পরে ইউনিটটি পুনরায় চালু করা হবে। তিনি আরও বলেন, ইউনিটটি কবে নাগাদ পুনরায় চালু করা যাবে, তা আপাতত বলা যাচ্ছে না। দুদিন পর এ বিষয়ে ধারণা পাওয়া যাবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কারিগরি ত্রুটির কারনে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে অর্ধেকে

13 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com