আলমডাঙ্গায় পৃথক অভিযানে মাদক মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী ও পরোয়ানা বাস্তবায়নে পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একজনের কাছ থেকে এক গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মো. নজরুল ইসলাম (৫৫), বটিয়াপাড়া গ্রামের সিরাজুল ড্রাইভারের ছেলে সোহেল (৩৫) এবং বেলগাছি গ্রামের দলিল উদ্দিনের ছেলে মো. মিজানুর রহমান (৪৮)। পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় শুক্রবার আলমডাঙ্গা থানার এসআই মো. শাহরিয়ার হুসাইন রুবেলের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর দোহারপাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানে মদিন সাহেবের পুকুরের সামনে পাকা সড়ক থেকে নজরুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে এক গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ২০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। রাত ৭টা ৪৫ মিনিটে উদ্ধার করা গাঁজা জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়। এদিকে, পাঁচ কমলাপুর পুলিশ ক্যাম্পের এসআই মো. ইমরান হাসানের নেতৃত্বে অপর একটি দল অভিযান চালিয়ে বটিয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে পরোয়ানাভুক্ত পলাতক আসামি সোহেলকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে জিআর-১২৭/২৬ মামলার প্রসেস নং-৬২৮/২৬-এর গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অপরদিকে, আলমডাঙ্গা থানার এসআই মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের আরেকটি দল বেলগাছি গ্রামে অভিযান চালিয়ে মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সিআর-৪/২৬ (আলমডাঙ্গা) মামলার প্রসেস নং-৭৮৭/২৬-এর গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার নজরুল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আর পরোয়ানাভুক্ত দুই আসামি সোহেল ও মো. মিজানুর রহমানকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় পৃথক অভিযানে মাদক মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

12 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com