বাবার লাশ দেখতে বাড়ি ফেরা হলো না, পথে ট্রাকচাপায় ছেলের মৃ’ত্যু

কুষ্টিয়ায় বাবার মৃত্যুর খবর পেয়ে মাগুরা থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় নূরে আলম জিকু (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আকিদুল ইসলাম নামে আরো একজন আহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার স্বস্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূরে আলম জিকু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি মাগুরায় বিয়ে করে সেখানেই বসবাস করতেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জিকু তার ভায়রা ভাই আকিদুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে মাগুরা থেকে দৌলতপুরের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। স্বস্তিপুর এলাকায় পৌঁছালে তারা একটি বালিবাহী ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়।

মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গেলে জিকুর ওপর দিয়ে আরেকটি ট্রাকের চাকা চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত আকিদুলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিকুর লাশ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

বাবার লাশ দেখতে বাড়ি ফেরা হলো না, পথে ট্রাকচাপায় ছেলের মৃ'ত্যু

10 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com