নওগাঁর মান্দায় পুকুরের পানিতে ডুবে হুজাইফা নামে দুই বছরের শিশুর ম’র্মা’ন্তি’ক মৃ’ত্যু

উজ্জ্বল কুমার সরকার :- নওগাঁর মান্দায় পুকুরের পানিতে ডুবে হুজাইফা নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ১টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের তুড়ুক গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুজাইফা তুড়ুক গ্রামের হাসনাত আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় শিশু হুজাইফা। কিছুক্ষণ পর প্রতিবেশীরা পুকুরের পানিতে শিশুটির নিথর দেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। পরে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, দুই বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নওগাঁর মান্দায় পুকুরের পানিতে ডুবে হুজাইফা নামে দুই বছরের শিশুর ম'র্মা'ন্তি'ক মৃ'ত্যু

10 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com