অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত চুয়াডাঙ্গার এলিজা টুম্পা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনার মেয়ে এলিজা আজাদ রহমান টুম্পা অস্ট্রেলিয়ার সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন। অস্ট্রেলিয়ান লেবার পার্টির মনোনয়নে তিনি এ দায়িত্ব পেয়েছেন। এলিজা আজাদ রহমান টুম্পা প্রায় দুই বছর আগে ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হন। এরপর থেকে তিনি কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এবার কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়ে স্থানীয় সরকার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ নতুন দায়িত্ব পেলেন তিনি।

এলিজা টুম্পা চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদের মেয়ে। দীর্ঘদিন ধরে তিনি পরিবারসহ অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। মেয়ের এ অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আজাদুল ইসলাম আজাদ বলেন, এলিজা টুম্পার এই অর্জন তাঁর, পরিবারের এবং বাঙালি কমিউনিটির জন্য গৌরবের। নতুন দায়িত্ব সফলভাবে পালনের জন্য তিনি আত্মীয়-স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছে মেয়ের জন্য দোয়া কামনা করেন।

তিনি আরও বলেন, সবার দোয়া ও আল্লাহর সাহায্য যেন এলিজার নতুন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাথেয় হয় এবং তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে পরিবার ও দেশের মানুষের জন্য গৌরব বয়ে আনতে পারেন। দর্শনার মেয়ে এলিজা আজাদ রহমান টুম্পার অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব লাভে তাঁর পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত চুয়াডাঙ্গার এলিজা টুম্পা

09 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com