মাগুরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ৮ সেপ্টেম্বর মাগুরায় র্যালি, আলোচনা সভা ও হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ। তিনি শিক্ষার প্রসার এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। দিনব্যাপী অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 82









