টাঙ্গাইলের দেলদুয়ারে মাদক বিরোধী অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা সহ আলামিন (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে মা/দ/ক/দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল(৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার লাউহাটি ইউনিয়নের দক্ষিণ লাউহাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মা/দ/ক/দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের ইন্সপেক্টর মো. সাইফুর রহমান রানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে আলামিনের বসতঘরের কাঠের খাটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি লাল রঙের বালতির ভেতর থেকে পলিথিন ও স্কচটেপে মোড়ানো অবস্থায় ১ কেজি ৭০০ গ্রাম গাঁ/জা উদ্ধার করা হয়।
আটক আলামিন লাউহাটি দক্ষিণপাড়া এলাকার মৃত খ. আউয়ালের ছেলে। তার বিরুদ্ধে দেলদুয়ার থানায় মা/দ/ক/দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 82









