মিটার ভাড়া ও ডিমান্ড চার্জকে ডিজিটাল চাঁদাবাজি বললেন জামায়াত এমপি

পাবনা-১ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেছেন, মিটার ভাড়া এবং ডিমান্ড চার্জ নেওয়ার কোনো যৌক্তিকতা আছে বলে মনে করি না। এটাকে ডিজিটাল চাঁদাবাজি বলতে চাই। এই চাঁদাবাজি অবিলম্বে বন্ধ করতে হবে। মানুষের ওপর এই জুলুম অবশ্যই বন্ধ করতে হবে।  সোমবার (৭ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে এই দাবি জানান তিনি। এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

গ্যাস-বিদ্যুতের মিটারে ভুতুড়ে বিল নেওয়া হচ্ছে দাবি করে ব্যারিস্টার নাজিবুর রহমান বলেন, ‘ভূতুড়ে বিল নিয়ে একজনকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছে। আমরা এটার প্রতিবাদ জানিয়েছি। এভাবে সমস্যাকে চাপা দিয়ে রাখা যাবে না। এটাকে সুন্দরভাবে মোকাবিলা করতে হবে। ভূতুড়ে বিল বন্ধ করতে হবে।

তিনি বলেন, মিটারিং এবং বিলিং ব্যবস্থার সমন্বয় এবং অযৌক্তিক চার্জগুলোকে পুনর্বিবেচনা করতে হবে। এই সংসদে দাঁড়িয়ে সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘মিটার ভাড়া আর নেওয়া হবে না, ডিমান্ড চার্জ নেওয়া হবে না, অযৌক্তিক বিলগুলোকে বাদ দেওয়া হবে।’ কিন্তু এর কোনটিই বাদ দেওয়া হয়নি। এখনো মিটার ভাড়া নেওয়া হচ্ছে।

সৌর বিদ্যুৎ প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, সৌর বিদ্যুৎ নিয়ে প্রধানমন্ত্রী যে কথাগুলা বলেছেন অত্যন্ত ধন্যবাদ পাওয়ার মতো বিষয়। কিন্তু এ ক্ষেত্রে কতটুকু ফিজিবিলিটি করা হয়েছে তা জানতে হবে

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মিটার ভাড়া ও ডিমান্ড চার্জকে ডিজিটাল চাঁদাবাজি বললেন জামায়াত এমপি

08 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com