মাগুরায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। ‎রবিবার ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে উপজেলা পর্যায়ে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা -২০২৬-এর শুভ উদ্বোধন হয় এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোঃ ইব্রাহীম-এর ৩৭তম মৃত্যুবার্ষিকী (সেবা দিবস) উপলক্ষে পৃথক দুটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎
‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরা জনাব মোতাকাব্বীর আহমেদ ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবন গড়ে তোলার আহ্বান জানান। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎পরবর্তীতে জাতীয় অধ্যাপক ডা. মোঃ ইব্রাহীম-এর ৩৭তম মৃত্যুবার্ষিকী (সেবা দিবস) উপলক্ষে ডায়াবেটিক রোগীদের নিয়ে আলোচনা, প্রশ্নোত্তর পর্ব, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরা জনাব মোতাকাব্বীর আহমেদ। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত চিকিৎসা গ্রহণ এবং স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করা হয়। ‎অনুষ্ঠান দুটিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়াবিদ, চিকিৎসক, ডায়াবেটিক রোগীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাগুরায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

08 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com