কাকন হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি উন্মোচন: পূর্বধলা থানার পরিদর্শক হাবিবুরের সাফল্য

ক্লুলেস এবং জটিল অপরাধের জট ছাড়াতে নিজের মুন্সিয়ানার আবারও প্রমাণ দিলেন পূর্বধলা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান, পিপিএম। জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করা ‘কাকন হত্যা’ মামলার অন্ধকার অধ্যায়ের অবসান ঘটিয়ে প্রধান আসামিকে গ্রেফতার ও নেপথ্যের সত্য প্রকাশ্যে আনায় তিনি ভূষিত হলেন বিশেষ পুলিশি সম্মাননায়। মামলার মূল রহস্য উদঘাটনে মূল ভূমিকা রাখে আধুনিক প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত একটি ঝটিকা অভিযান। নেত্রকোণার পুলিশ সুপার মো: তরিকুল ইসলামের প্রত্যক্ষ দিক-নির্দেশনায় অভিযান চালিয়ে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে কাকন হত্যার প্রধান আসামি আব্দুর রশিদকে (৩৩) গ্রেফতার করা হয়। ধৃত আব্দুর রশিদ হাছেন আলী নুরেছা খাতুনের পুত্র। তার গ্রেফতারের মাধ্যমেই খোলস ছেড়ে বেরিয়ে আসে নির্মম এই হত্যাকাণ্ডের প্রকৃত সত্য। আজ (৭ সেপ্টেম্বর, ২০২৬) নেত্রকোণা জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আয়োজিত মাসভিত্তিক কল্যাণ সভায় এই অসামান্য কৃতিত্বের স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে পরিদর্শক হাবিবুর রহমানের হাতে বিশেষ পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন।
​উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং জেলার সকল থানার কর্মকর্তা ইনচার্জগণ (ওসি) উপস্থিত ছিলেন। পেশাগত দায়িত্বপালনে এমন স্বীকৃতি অন্যান্য কর্মকর্তাদের অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে নতুন উদ্যমে কাজ করার প্রেরণা জোগাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট মহল।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কাকন হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি উন্মোচন: পূর্বধলা থানার পরিদর্শক হাবিবুরের সাফল্য

07 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com