সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বিশ্বব্যাংক কর্মকর্তা মরহুম এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মৌলভীবাজারের বাহারমর্দনে মরহুম এম সাইফুর রহমানের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে মহানগর বিএনপি। সংগঠনের সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুম এম সাইফুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এম সাইফুর রহমান ছিলেন দেশের অর্থনীতি ও আর্থিক খাতের একজন গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক। অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর রাজনৈতিক ও অর্থনৈতিক অবদান দেশের মানুষ দীর্ঘদিন স্মরণ করবে। দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।









