দর্শনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দর্শনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মো. তছিম উদ্দিন (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার তছিম উদ্দিন দর্শনা থানার সদাবরী হাইস্কুলপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। তার মায়ের নাম মোছা. অফেলা খাতুন। দর্শনা থানা পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানার উপপরিদর্শক (এসআই) মোল্যা আরিফুল ইসলাম তাকে গ্রেপ্তার করেন।

পুলিশের দাবি, গ্রেপ্তার তছিম উদ্দিন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমকে সমর্থন ও সহযোগিতার মাধ্যমে দলীয় কর্মকাণ্ডে উৎসাহ দেওয়ার পাশাপাশি সরকারবিরোধী বিভিন্ন স্লোগান ও মিছিলের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে দেশকে অস্থিতিশীল করা এবং শান্তি-শৃঙ্খলা বিনষ্টের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ জানায়, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। দর্শনা থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

দর্শনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার

07 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com