চুয়াডাঙ্গায় ছিনতাইকারীদের হাতে মোটরসাইকেল চালক জিম্মি, গাছের সঙ্গে বেঁধে রেখে গেল

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নে মুখে মাস্ক ও গামছা বাঁধা অজ্ঞাতনামা ছিনতাইকারীদের কবলে পড়েছেন এক মোটরসাইকেল চালক। অস্ত্রের ভয় দেখিয়ে মোটরসাইকেল, স্মার্টফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার পর তাকে গাছের সঙ্গে হাত-পা বেঁধে রেখে পালিয়ে যায় ছিনতাইকারীরা। রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মোমিনপুর ইউনিয়নের আমিরপুর-শৈলগাড়ি সড়কের আমিরপুর ফাঁকা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোটরসাইকেল চালক মো. ময়েন (৩১), আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ থানাধীন গোয়ালবাড়ি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

জানা যায়, সকালে ওই সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা ৪-৫ জন ব্যক্তি তার গতিরোধ করে। তাদের প্রত্যেকের মুখে মাস্ক ও গামছা বাঁধা ছিল। এ সময় তারা হাতে থাকা দা ও হাঁসুয়া দেখিয়ে ময়েনকে ভয়ভীতি প্রদর্শন করে। পরে ছিনতাইকারীরা তার ব্যবহৃত অন-টেস্ট মোটরসাইকেল—Honda Livo 110cc, সবুজ-কালো রঙের—একটি স্মার্টফোন এবং সঙ্গে থাকা কিছু পকেট মানি ছিনিয়ে নেয়। এরপর তাকে গাছের সঙ্গে হাত-পা বেঁধে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ছিনতাইকারীরা চলে যাওয়ার পর ভুক্তভোগী ময়েন কোনোভাবে হাত-পায়ের বাঁধন খুলে লোকালয়ে আসেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বিষয়টি চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে অবহিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়েন বর্তমানে সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। ছিনতাইকারীদের হামলায় তিনি কোনো শারীরিক আঘাত পাননি।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মারুফ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বিষয়টি খতিয়ে দেখছি ছিনতাইকারীদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গায় ছিনতাইকারীদের হাতে মোটরসাইকেল চালক জিম্মি, গাছের সঙ্গে বেঁধে রেখে গেল

07 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com